বৈষম্যবিরোধীদের কমিটিতে বৈষম্যের অভিযোগ, আল্টিমেটাম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে কিছু তরুণকে পদবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘বঞ্চিতরা’ জানিয়েছেন ছয় ঘণ্টার মধ্যে ওই নতুন কমিটি বিলুপ্ত করা না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) জেলায় এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন জেলার প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী হাসান। 

এসময় সংগঠনটির নেতারা বলেন, আট ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। যে কমিটিতে সজিব সরকারকে আহবায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। 

তাদের দাবি, কোনো কিছু যাচাই-বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে।  সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি আবারও গঠন করতে হবে।

এ সময় তারা আরও বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সমন্বয়ক মাহিন সরকারের সঙ্গে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে। তিনি সার্বিক বিষয়ে জানা সত্ত্বেও বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে নতুন কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগ ঘোষণা দেন। পাশাপাশি শিগগিরই বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে বলেও জানান তারা।

এ সময় মনসুর আলী মেডিক্যালের কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভুঁইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফস অনেকে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর