গরু বিক্রি করতে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত এক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটিযোগে গরু বিক্রি করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গরুর মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। জখম হয়েছে ৬টি গরু।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার ফতেপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাবিবুর রহমান (৩৮) আড়গাড়াহাট বিনোদনগর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আহতরা হলেন, এনামুল হকের ছেলে মো. শামীম (২০) ও আক্তারুল ইসলামের ছেলে মোস্তাকিম (১২)। তাদের বাড়ি একই এলাকার ঘুনটোলা গ্রামে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, একটি গরু বোঝাই ভটভটি আড়গাড়া বাজারের ঘুনটোলা থেকে কানসাটের হাটে যাওয়ার পথে ফতেপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে মৃত্যু হয় হাবিবুরের। হতাহত সবাই গরুর মালিক।

এদিকে এ ঘটনায় ৬টি গরু মারাত্মক জখম হলে স্থানীয়রা দুইটি গরু জবাই করে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ৪টি গরুসহ বাকি গরুগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

আহত মোস্তাকিমের বাবা জানান, গরুগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন তারা।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর