দুই হাজার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে শপিং ব্যাগে লুকানো এক হাজার ৯৯৪ পিস ইয়াবাসহ মনজুর আলম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে ওই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মঞ্জুর আলম (৩৪) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাসিন্দা।

সোমবার দুপুরে র‌্যাব ১২’র সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত রোববার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল বাজারে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় শপিং ব্যাগে লুকানো অবস্থায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ মনজুর আলমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানায় ইয়াবা কেনা-বেচা করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর