জামিনে কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:১০ পিএম

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ। কারাগার থেকে বের হতেই তাকে এক দল তরুণ মারধর করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ কারাগার থেকে মুক্ত হন। এরপরই তাকে মারধর করা হয়। 

এদিকে সিরাজগঞ্জ শহরের বড়পুল এলাকায় আবদুল আজিজকে এনে বেঁধে রেখে কথা ঘোষণা দিয়েছেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। 

এদিকে আজিজকে মারধরের একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ আজিজের শার্টের কলার টেনে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি আবদুল আজিজ ছাড়া পেয়েছেন এমন খবরে কিছু মানুষ সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকেন। এরপর আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্ত পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলে এবং মারধর করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বর্তমানে আজিজ থানা হেফাজতে আছেন।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর