চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, কারণ অজানা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে একটি মাদ্রাসার আবাসিক দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে খেয়ে ঘুমের মধ্যে ওই দুই ছাত্রী পেট ব্যথা বলে বমি করে। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার গোমস্তপুর উপজেলার  রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

মৃতরা শিশুরা হলো- ওই ইউনিয়নের বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) ও লেবুডাঙা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)। তারা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মাদ্রাসার সব শিক্ষার্থী সুস্থভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে জামিলা খাতুন রক্ত বমির করে। এ সময় পেট ব্যথার কথাও জানায় সে। কিছুক্ষণ পর তানিয়া বমি করে। দ্রুত গাড়িতে করে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিলো। কিন্তু কারো শরীরে সাপে কাটার দাগ দেখা যায়নি। তিনি জানান, সম্প্রতি ওই দুই শিক্ষার্থীর জ্বর কিংবা অন্য কোনো মেডিক্যাল ইস্যু ছিলো না।

তবে জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করাতে আসা শিশু নিশির চাচা একাত্তরকে জানিছেন, মৃত শিশুটির শরীরে সাপে কাটার দাগ তিনি দেখেছেন। 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক আব্দুল আলিম জানান, হাসপাতালে আসার আগেই জামিলার মৃত্যু হয়। আর তানিয়া হাসপাতালে আসার পরেই মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু। আর তাদের শরীরে সাপে কাটার মতো কোনো চিহ্ন বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম  বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি  চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামরে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর