নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচ জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম

নওগাঁয় অটোরিকশার এক চালককে হত্যায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এদিকে মামলায় একজনের দোষ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। এসময় কাঠগড়ায় চার আসামি উপস্থিত থাকলেও একজন পলাতক আছেন।

দণ্ডিতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আরজি-নওগাঁ মণ্ডল পাড়া এলাকার জাহের আলী (পলাতক), উত্তরপাড়া পবা মসজিদ এলাকার সুরুজ মিয়া, সাইফুল ইসলাম, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খানপুর এলাকার আব্দুর রশিদ।    

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী জানান, ২০১৯ সালে ১৬ নভেম্বর নওগাঁ সদরের হাঁসাইগাড়ী এলাকার ভজন দেবনাথ সজল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। ওই রাতে বাড়ি না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাঁদা পানিতে কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাবা ভূপেনন্দ্রাথ দেবনাথ বাদি হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। 

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর