জীবিত মানুষকে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠালো ডাক বিভাগ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে জীবিত মানুষকে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠানের এমন কাজে হতবাক গ্রাহক। চিঠি বিলি করা কর্মচারীর ভাষ্য, ফেসবুকে মৃত্যু সংবাদ দেখে ওই চিঠি ফেরত পাঠানো হয়েছে। তবে খামে উল্লেখ করা ঠিকানা কিংবা মোবাইল নম্বরে তিনি খোঁজ নেন নাই।

রোববার (২১ সেপ্টেম্বর) চিঠিটি হাতে পাওয়ার পর সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি ফেসবুকে শেয়ার করেন তিনি। 

ওই গ্রাহকের নাম গোলাম মোস্তফা মিন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব করছেন মিন্টু। 

গোলাম মোস্তফা মন্টু জানান, ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই সময় আমি অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন আয়কর বিভাগের আইনজীবী এফকেএম লুৎফর রহমান আমার কাছে একটি চিঠি পাঠান। চিঠির খামে ঠিকানার সঙ্গে আমার মোবাইল নম্বরও দেওয়া ছিলো। কিন্তু ডাক বিভাগের কেউ-ই আমার সঙ্গে যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠায়। চিঠির খামের ওপর লাল কালিতে লেখা হয় ‘প্রাপক মৃতবরণ করায় ফেরত’।  

তিনি বলেন, রোববার ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে চিঠি ফেরতের বিষয়টি জানতে পারি। ফেরত যাওয়া চিঠিটি দেখে আমি রীতিমত হতবাক হয়েছি। 

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার ঠিকানায়। ওই রুটে ডাক বিভাগের চিঠি বিলি করেন আমিনুল ইসলাম। এ নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে হলে তিনি একাত্তরকে উল্টো প্রশ্ন করেন, ‘উনি কী বেঁচে আছেন?’ তখন মিন্টুর ফেসবুকের পোস্টটি দেখালে আমিনুল বলেন, ফেসবুকে ওনার মৃত্যু সংবাদ দেখে চিঠিটি ফেরত পাঠানো হয়েছিলো।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর