চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে আসামি হননি দুলাল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিন জন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদি হয়ে মামলাটি করেন। এই মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত তিন জন রয়েছেন। এছাড়া শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে মো. ইউসুফ (৪৫) ও মো. শাকিল (৩৭) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্ফোরণটি ঘটে উপজেলার ফাটাপাড়া গ্রামের বাসিন্দা কালামের বাড়িতে। স্থানীয়দের দাবি, বোমা তৈরির মূল হোতা কালামের ছোট ভাই দুলাল (৪০)। তবে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, মামলায় দুলাল নামে কোনো আসামি নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদে তার নাম রয়েছে। তবে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের পক্ষে কাজ করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য বাইরে থেকে কারিগর ভাড়া করে তিনি বোমা তৈরি করাচ্ছিলেন। বিস্ফোরণের সময় তাকে বাড়ির আশেপাশেই দেখা গিয়েছিলো এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটা এই বিস্ফোরণে নিহতরা হলেন— সদর উপজেলার আলামিন (২২) ও শিবগঞ্জ উপজেলার জিহাদ (২০)। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শনিবার বিকেলে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। স্থানীয় একটি সূত্র জানায়, নিহতরা রানিহাটি এলাকার বোমা তৈরির কারিগর ছিলেন।

বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার রাতের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুলাল ১০-১২ জন প্যান্ট ও জ্যাকেট পরিহিত যুবকের সঙ্গে কথা বলছেন এবং হাতের ইশারায় তাদের পথ দেখিয়ে দিচ্ছেন। অপর একটি ভিডিওতে একদল ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মরে গেলেও অসুবিধা নাই... ও সাইজ হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে।’

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির সাবেক এমপি ও পরাজিত প্রার্থী হারুনুর রশিদ। তিনি এই ঘটনার জন্য সরাসরি জামায়াতকে দায়ি করে বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করতেই আওয়ামী লীগ ও জামায়াত মিলে এই বোমা তৈরি করছিলো।

অন্যদিকে, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক এমপি ও জামায়াত নেতা লতিফুর রহমান এবং জেলা জামায়াত আমির আবু জার গিফারি। লতিফুর রহমান বলেন, যেন নিরপরাধ কাউকে হয়রানি না করা হয় এবং যারা প্রকৃত অপরাধী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর