গ্রামে দেড় বছর ধরে গান বাজানো ‘নিষিদ্ধ’, বিয়েতে বাজানোয় কনের স্বজনদের মারধর

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়েবাড়িতে গান বাজানোর ‘অপরাধে’ কনের বাবা ও তার আত্মীয়স্বজনকে মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলার মকরমপুর এলাকার একটি মসজিদের ভেতরে এই ঘটনা ঘটে। স্থানীয় মাতবরদের দাবি, ওই গ্রামে গত দেড় বছর ধরে উচ্চশব্দে গান বাজানো নিষিদ্ধ করার একটি ‘নিয়ম’ চলে আসছে।

ঘটনাটি ঘটেছে গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের বাইতুসসালাম জামে মসজিদে। মারধরের শিকার কনের বাবা আবুল কালাম আজাদ শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, গত ২৩ মার্চ মকরমপুরে তার শ্বশুর আশিকুল ইসলামের বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন ছিলো। সেখানে সাউন্ডবক্সে গান বাজানো হলে গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে একদল লোক এসে বিয়েবাড়িতে হুমকি-ধমকি দিয়ে যায়। পরিস্থিতির কথা চিন্তা করে আবুল কালাম আজাদ তাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতরেই আবুল কালাম আজাদসহ তার অন্তত পাঁচ স্বজনকে মারধর করা হয়।

অভিযুক্ত মোড়ল শরিফুল ইসলাম মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, কাউকে মারধর করা হয়নি। গ্রামে দেড় বছর ধরে গান বাজানো নিষেধ রয়েছে, কেন সেটি মানা হলো না—তা নিয়ে কেবল কৈফিয়ত চাওয়া হয়েছে এবং এ নিয়ে বাকবিতণ্ডা হয়েছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক বলেন, এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবো।

এর আগে গত মাসে জেলার সদর উপজেলার তেররশিয়া গ্রামেও মাতবররা গানবাজনা নিষিদ্ধের ফতোয়া জারি করেছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা সেই আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর