মাদ্রাসায় যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ: শিক্ষক গ্রেপ্তার ও একজন বহিষ্কার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় উল্লাপাড়ায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং মতলব উত্তরে অন্য এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লাপাড়ায় শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাহ জালাল (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সোনতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ জালাল সলপ ইউনিয়নের বাহিমান গ্রামের বাসিন্দা এবং সোনতলা মডেল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়রা জানান, ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণ করেন শাহ জালাল। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। মঙ্গলবার রাতে শিশুটির মা স্থানীয় লোকজনকে নিয়ে মাদ্রাসায় গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপকর বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মতলব উত্তরে শিক্ষক বহিষ্কার

এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে সহকারী মৌলভী মো. মামুন মিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি ওই মাদ্রাসা পরিদর্শন করে এই নির্দেশ দেন।

মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করে, মামুন মিয়া দুই-তিন বছর আগে যোগদানের পর থেকেই তাদের বিভিন্নভাবে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। অন্য শিক্ষকদের জানিয়েও প্রতিকার না পেয়ে তারা ইউএনও’র কাছে অভিযোগ করে।

অভিযুক্ত শিক্ষক মামুন মিয়া কিছু অভিযোগ অস্বীকার করলেও এক ছাত্রীর প্রতি তার ব্যক্তিগত পছন্দের কথা স্বীকার করেছেন। তবে ওয়াশরুমে কোনো অনৈতিক কাজের বিষয়টি তিনি নাকচ করে দেন।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগে সরেজমিনে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মামুন মিয়া স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর