এবার শিবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শিশু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পর এবার শিবগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় অসুস্থ না হলেও খাবার খাওয়ার পর অস্বস্তিবোধ করেছে আরও ২৫ শিক্ষার্থী। পরিস্থিতি বিবেচনায় সরবরাহ করা খাবারের নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দৌলা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের টিফিনে সেদ্ধ ডিম ও পাউরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এছাড়া আরও ২৫ শিক্ষার্থী পেটে সামান্য ব্যথা ও অস্বস্তিবোধ করার কথা জানালে দ্রুত তাদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে বর্তমানে সব শিক্ষার্থী সুস্থ আছে। 

ঘটনার পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক)-এর সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় খাবার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান জানান, তিনি অসুস্থ শিক্ষার্থীদের বাড়ি গিয়ে তাদের ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীনে শিবগঞ্জ উপজেলার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়ে খাবার সরবরাহ করে ‘গাক’। এই ঘটনার পর সংস্থাটির কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সংস্থার সরবরাহ করা খাবার খেয়েও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিলো। পরপর দুটি এমন ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর