উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

তিনটি ট্রেন অবরোধ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করেন তাঁরা। পরে একইভাবে ঢাকাগামী সিল্কসিটি ও প্রভাতী এক্সপ্রেস ট্রেনও অবরুদ্ধ করেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের আশপাশের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি ও পাবনা থেকে আসা প্রভাতী এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করে রাখেন। পরপর তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর লাহিড়ী মোহনপুর স্টেশন ছেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবির কথা জানিয়ে এলেও তা বাস্তবায়িত না হওয়ায় তাঁরা মানববন্ধন ও ট্রেন অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

এলাকাবাসীর দাবি, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

লাহিড়ী মোহনপুর স্টেশনমাস্টার রেজওয়ান হোসেন বলেন, এই এলাকার জনসাধারণের দাবি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির। সেই দাবি নিয়ে তারা তিনটি ট্রেন অবরুদ্ধ করে। পরে প্রতিটি ট্রেন ২০ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার পর তারা অবরোধ তুলে নেয়।

একাত্তর/কেএম
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তাঁত, যমুনা নদী আর সহজ-সরল মানুষের জনপদ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ এবার প্রযুক্তি ও উদ্ভাবনের আলোয় বিশ্বজয়ের ইতিহাস গড়লো। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘Bali International Engineering...
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার, সকাল ৭টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় ঘন...
সৌন্দর্য প্রতিযোগিতার চিরাচরিত ছক ভেঙে দিয়ে মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার  রাতে নিজ দেশের মাটি সান জুয়ানের হোসে মিগুয়েল...
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত চার লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। ফাঁস হওয়া রাশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার (রসস্ট্যাট) তথ্য বিশ্লেষণ করে একাধিক স্বাধীন...
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে...
আকাশের সীমানা ছাড়িয়ে এবার নক্ষত্রের পথে ডানা মেলল এক পাকিস্তানি স্বপ্ন। ৪০ বছর বয়সী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী পেশায় ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর দক্ষ পাইলট, কিন্তু আজ তিনি ইতিহাস গড়ছেন প্রথম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর