শিবগঞ্জে যৌথ অভিযানে মার্কিন পিস্তল-গুলিসহ গ্রেপ্তার দুই

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচায় ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

গ্রেপ্তাররা হলেন —আহসান আলী ও আব্দুর রহিম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরে রোববার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রাণীনগর হাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, সদর কোম্পানি এবং সিপিএসসি (এসআরবি-৫), রাজশাহীর যৌথ দল ওই এলাকার দুটি বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ‘মেইড ইন ইউএসএ’ লেখা দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং নগদ এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের অভিযোগে আলাদা তিনটি মামলা রয়েছে। আর আব্দুর রহিমের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

এসআরবি-৫-এর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে অভিযান চালিয়ে বাহিনীটি মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে এবং সংশ্লিষ্ট ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সীমান্তবর্তী উপজেলায়...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে, তবে সেই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে আইন...
নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী এলাকায় বসেছে দেড়শ বছরের বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে বড়ো আকারের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন...
বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুধু...
তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর