ধানক্ষেত থেকে ‘বার্মিজ অজগর’ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১২:৫৪ এএম

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকার একটি ধানক্ষেতের বেড়াজালে আটকে পড়া অজগর উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ‘বার্মিজ অজগর’ নামে পরিচিত সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।

শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামার আমতলা এলাকায় করতোয়া নদীর পাশে জহিরল ইসলামের ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ধানক্ষেতের পাশের বাগানে বাঁশ কাটতে গিয়ে অজগরটি দেখতে পায় তরিকুল নামের এক ব্যক্তি। তিনি স্থানীয়দের সহায়তায় সাপটিকে জালসহ উদ্ধার করে বনবিভাগের কর্মীদের খবর দেন।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অজগরটির ওজন প্রায় ২৫ কেজি। এটি লম্বায় প্রায় ৮ ফুট। বয়স আনুমানিক দুই বছর।

বন্যপ্রাণী ও সাপ রক্ষার সংগঠন ওয়াইল্ডলাইফ এন্ড স্নেইক রেসকিউ টিম ইন বাংলাদেশের সভাপতি সহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। সাপটি বার্মিজ অজগর নামে পরিচিত। এই ধরনের সাপ সচরাচর এই এলাকায় দেখা যায় না।

পঞ্চগড় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মধুসুধন বর্মন জানান, সকালে অজগরটি উদ্ধার করে বিকালে দিনাজপুর বনবিভাগের কাছে পাঠানো হয়েছে। তারা দিনাজপুর রামসাগর উদ্যানে সাপটি অবমুক্ত করবেন।

একাত্তর/আরএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর