দিনাজপুরে রেল লাইনে নাশকতা, অল্পের জন্য রক্ষা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পিএম

দেশে রেলে নাশকতা থামছেই না। গাজীপুর, রাজধানীতে রেলে নাশকতার পর দিনাজপুরে রাতের আঁধারে রেললাইনের স্লিপার উপড়ে ফেলেছে দুর্বৃত্ত। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রেলের শতাধিক যাত্রী। এ নিয়ে গত কয়েকদিনে অন্তত ছয়টি ট্রেনে নাশকতার ঘটনা ঘটলো। তার মধ্যে লাইন কেটে ফেলা, বগিতে আগুন দেওয়াসহ বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু।

মঙ্গলবার রাত ১১টায় বিরামপুর রেল স্টেশনের আউটারে পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেসের লোকোমটিভ মাস্টার ও সহকারী লোকোমটিভ মাস্টার রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ট্রেনটি ব্রেক করায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। 

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী, বিরামপুর উপজেলা নিবাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

পাবতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার কিছুক্ষণ আগে বিরামপুর রেল স্টেশনের আউটারে রেল লাইনের ওপর কয়েকটি স্লিপার খুলে তুলে রাখে দুর্বৃত্তরা। রাত ১১টায় পাবতীপুর থেকে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের লোকোমটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমটিভ মাস্টার সনেট মুন্সি রেল লাইনের ওপর স্লিপার দেখে তাৎক্ষণিক ব্রেক করে দেন। এতে ওই ট্রেনে থাকা যাত্রীরা বড় ধরনের দুঘটনার হাত থেকে রক্ষা পায়। 

নুরুল ইসলাম আরও জানান, তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপরে রাখা স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ে করেছে।

অনদিকে, বিরামপুর রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে রেল চলাচল বিঘ্নিত হলে সকাল ১০টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার বিএনপির ডাকা হরতালের শুরুতে ভোর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। ওই আগুনে নারী, শিশুসহ চার জন পুড়ে মারা যায়।

তার আগে বিএনপির চলা অবরোধে গাজীপুরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইন কেটে রাখে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনের সাতটি বগি উল্টে একজন নিহত হন। আহত হন অনেকেই। তবে ঘন কুয়াশায় ট্রেনের গতি কম থাকায় প্রাণে বেঁচে যান বহু যাত্রী।

একাত্তর/এসি
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল)...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর