আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:২৬ এএম

লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

ওই নারীর নাম ফাতেমা বেগম (৭৬)। তিনি উপজেলার বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ স্ত্রী। এর আগে  একই দিন সকালে আগুন পোহাতে গিয়ে তিনি দগ্ধ হন। 

স্থানীয় টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শীত নিবারণে জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যান ফাতেমা। আগুন পোহানোর এক পর্যায়ে কাপড়ে আগুন লাগলেও বুঝতে পারেনি। শাড়িতে লাগা ওই আগুনে তাৎক্ষণিক শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ বিষয়ে নিহতের ছেলে শাহ আলম বলেন, মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থায় গুরুতর হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু রামেকে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। 

একই কথা জানান হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আনোয়ারুল হক। 

একাত্তর/এসি
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর