ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিতে গিয়ে তরুণ আটক

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:০১ পিএম

ঠাকুরগাঁওয়ে অতর্কিতে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর তিনটায় বালিয়াডাঙ্গী মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

আটককৃত তরুণ হৃদয় হোসেন (২৪) বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজু পাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও নির্বাচনে দায়িত্বরত আনসাররা জানান, দুপুর তিনটায় বালিয়াডাঙ্গী মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দলবদ্ধ হয়ে কয়েকজন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা চালায়। এসময় আনসার সদস্যরা চিৎকার করলে পুলিশ এসে হৃদয়কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গোপাল চন্দ্র বর্মণ জানান, অতর্কিতে ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক তরুণকে ভ্রাম্যমাণ আদালতে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর