১৫০ বছরের রেলসেতুতে গাছ ও বাঁশ দিয়ে জোড়াতালি

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:১২ পিএম

১৮০০ শতকের শেষের দিকে লালমনিরহাটে নির্মিত তিস্তা রেলসেতু যান চালচলে চালু হয়। এরপর লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে চালু হয় সারাদেশের রেলযোগাযোগ। একই সঙ্গে এই রেলসেতুর ওপর দিয়ে চলতে বাস, ট্রাকসহ সব ধরনের যান। 

২০১২ সালে সেতুটির পাশে চালু করা হয় অপর একটি সড়ক সেতু। বর্তমানে রেলসেতু দিয়ে চারটি আন্তঃনগরসহ চলাচল করছে ২১ জোড়া ট্রেন। তবে বিভিন্ন সময় রেলসেতুটি মেরামতে লোহার বদলের বাঁশের খিল ও গাছের বাকলা ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

লালমনিরহাট রেলের বিভাগীয় প্রকৌশলীর দাবি, মিস্ত্রিরা আগে এসব করলেও এখন আর এমনটি নেই।

স্থানীয়রা জানান, মেয়াদোত্তীর্ণ সেতুর ওপর রেললাইনের স্লিপারগুলো বহু পুরনো। এর সংস্কারে কাঠের বাকলা ও বাঁশ ব্যবহার করে আসছে মিস্ত্রিরা। দেখভালের তেমন কোনো বালাই না থাকায় জরাজীর্ণ সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা। 

তাদের দাবি, রেলসেতুটি সঠিকভাবে সংস্কার করাসহ রেল চলাচলের জন্য বিকল্প রেল সেতু করা হোক। 

এলাকাবাসীর শঙ্কা, দ্রুত ঝুঁকিপূর্ণ রেলসেতুটির সঠিক সংস্কার করা না হলো বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই দ্রুত বিকল্প রেলসেতু করা হোক।

তাদের অভিযোগ, সংস্কারের নামে লাখ লাখ টাকা ব্যয় হলেও বাঁশের নাট বা খিলসহ কাঠের বাকলা দিয়ে বার বার কোনো রকমে রেলসেতুটির সংস্কার কাজ শেষ করা হচ্ছে। 

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিবের কাছে এ ব্যাপারে জানাতে চাইলে একাত্তরের ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। 

 

একাত্তর/এসি
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর