চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে দুই হাত তুলে দাঁড়ালেন নারী

আপডেট : ২৩ জুন ২০২৪, ১১:৩১ পিএম

গাইবান্ধায় চলন্ত ট্রেন দেখে রেললাইনে ঝাঁপিয়ে পড়ে দুই হাত তুলে দাঁড়ান এক নারী। কিন্তু ট্রেনটির আকষ্মিক গতিরোধ করার কোনো উপায় না থাকায় তাকে ধাক্কা দিলে মাথা থেতলে এবং বাম পা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা শহরের স্টেডিয়াম রোড দুই নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি। তার পড়নে লাল শাড়ি ছিল।

স্থানীয়রা জানায়, ওই নারী পৌর গোরস্থান সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ড অবস্থান করছিলেন। এ সময় বোনারপাড়া থেকে গাইবান্ধাগামী একটি লোকাল ট্রেন আসতে থাকলে তিনি দৌড়ে গিয়ে রেল লাইনের পাশে যান। পরে লাফ দিয়ে লাইনের ওপর দুই হাত তুলে দাঁড়ান। এসময় ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থরে তার মৃত্যু হয়। 

বোনারপাড়া রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. খাইরুল ইসলাম বলেন, বগুড়ার সান্তাহার থেকে লালমনিরহাটগামী নাইনটিন আপ লোকাল ট্রেনটি গাইবান্ধা স্টেশনে প্রবেশের মুখে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর