মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে একজন খুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

গাইবান্ধায় একটি জামে মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ তিন জনকে আটক করেছে।

শুক্রবার বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শহিদুল প্রধান (৪৫)। তিনি ওই গ্রামে হাসিম প্রধানের ছেলে।

প্রধান অভিযুক্তের নাম মজিদুল ইসলাম (৫০)। তিনিও একই গ্রামের বাসিন্দা এবং পুলিশে কর্মরত। 

স্থানীয়রা জানান, একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে একই গ্রামের মজিদুল ও শহিদুলের মতবিরোধ হয়। এক পর্যায়ে মজিদুলের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে শহিদুলের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচ জন। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, সম্প্রতি মালাধর জামে মসজিদের কমিটি গঠন নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মুসল্লিদের মধ্যে বিরোধ চলছিলো। এর জেরে শুক্রবার নামাজের পর কমিটি গঠন নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে মজিদুলের লোকজন লাঠিসোটা নিয়ে শহিদুলের ওপর হামলা করে। এসময় শহিদুলের মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচ জনের মধ্যে তিন জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। 

তিনি জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর