পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

পঞ্চগড় সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপারে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন গুলিতে মারা যান।

শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার অমর খানা সীমান্তের ভারতের ১৬০ গজ ভেতরে রায়গঞ্জ থানার ভাটপাড়া ক্যাম্পের ৭৪৪/৭এফ পিলার সংলগ্ন খালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আল আমিন (৩৬)। তিনি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

৫৬ নীলফামারী বিজিবি অধিনস্ত অমরখানা ক্যাম্প কর্তৃক জানায়, বিএসএফ এখন পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি। বিজিবি ও বিএসএফের মধ্যে মরদেহ হস্তান্তর নিয়ে আলোচনা চলছে। তবে বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকে সময় জানা যায় নাই। 

একাত্তর/এসি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর