এবার ১৬ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে এবার চার ভারতীয় নাগরিকসহ ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৪ জুন) ভোরে পঞ্চগড় সদর উপজেলার মিস্ত্রীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ রজনীবাজার এলাকার সীমান্ত থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর থেকে ওই বাংলাদেশিরা ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করে আসছিলো। গত ৯ জুন ভারতীয় পুলিশ তাদের আটক করে। এরপর তাদের সড়ক পথে পঞ্চগড় সীমান্তে এনে শুক্রবার দিনগত ভোর রাতে ঠেলে দেয় বিএসএফ।

আটক বাংলাদেশিদের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ভারতীয়দের বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হবে।

আটক ভারতীয়রা হলেন -ভারতের চব্বিশ পরগণা জেলের হাবড়া বালিহাটি গ্রামের সিদ্দিক আলীর মন্ডলের ছেলে আজিজুল আলী মন্ডল (৩১), আজিজুলের স্ত্রী আজমিরা খাতুন (২৫), ছেলে ইয়ানুর আলী মন্ডল (০৪) ও মেয়ে ফাতেমা খাতুন (০৭)।

আটক বাংলাদেশিরা হলেন -খুলনা জেলার ফাতেবাজারের মধুপর গ্রামের সমসুর শেখের মেয়ে আয়েশা শেখ (৩৯), মৃত মুরাদ শেখের ছেলে সিরাজুল শেখ (২০), মৃত মুরাদ শেখের ছেলে নিশার শেখ (২২), মেহেরপুর জেলার গাননীর আক্তার মোল্ল্যার ছেলে আবু তালেব (২১), নড়াইল জেলার কালিয়া শুক্তক গ্রামের বাবুর শেখের স্ত্রী নিলুফা (৩৭), বাবুর শেখের মেয়ে মরিয়ম (০৮) ও বাবুর শেখের ছেলে রোহান শেখ (০৩)।

তেঁতুলিয়া সীমান্তে আটক হয়েছেন, যশোর জেলার অভয়নগর শ্যামনগর গ্রামের মৃত মকবুল শেখের ছেলে তরিকুল শেখ (৪২), নড়াইল জেলার বীরগ্রামের মৃত ঈশ্বর গোপাল বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭), যশোর জেলার শার্শা বড়কলনী গ্রামের মারফত আলী গাজীর ছেলে কুরবান গাজী (৩৩), মারফত আলী গাজীর মেয়ে ফারজানা (২৩) ও ইয়াছিন সরকারের মেয়ে নাজমা খাতুন (২৭)।

আটকদের পরিচয় নিশ্চিতসহ পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে চার জন ভারতীয়। বাংলাদেশিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় চার জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হবে। এ ঘটনায় প্রতিবাদ জানানো হবে।

একাত্তর/আরএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর