ঠাকুরগাঁওয়ে গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি ও ফসল

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ও বজ্রসহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে অসংখ্য গাছ উপড়ে পড়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ এই কালবৈশাখী শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে ঝড়ের তাণ্ডব। ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও পরবর্তী সময়ে দফায় দফায় বজ্রসহ বৃষ্টি হতে থাকে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্যানুযায়ী, সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার আশপাশের এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল। স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ভুট্টাসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ তীব্র ঝড় শুরু হওয়ায় তারা কোনো প্রস্তুতির সুযোগ পাননি। অনেকেই প্রাণভয়ে ঘরের ভেতর আতঙ্কে সময় কাটিয়েছেন।

ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে ইতিমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, হঠাৎ এমন তীব্র ঝড়ে আমরা প্রস্তুত ছিলাম না। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ভুট্টা খেতের অবস্থা খুব খারাপ হতে পারে।

এর আগে গত শনিবার সকাল সাতটার দিকেও ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছিল। সেই ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেই রেশ কাটতে না কাটতেই চব্বিশ ঘণ্টার ব্যবধানে আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়ল জেলাটি।

একাত্তর/এসি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর