সিলেটে আবারও টিলাধসের আশঙ্কা, পাহাড়ে লাল পতাকা

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৩:২১ পিএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সম্প্রতি ভারী বৃষ্টিপাতে টিলাধসের আশঙ্কা করা যাচ্ছে। এ জন্য উপজেলার মুল্লাপুর ইউনিয়নের মুল্লাপুর গ্রামে দুটি ও একই ইউনিয়নের মাটিকাটা গ্রামের দুটি টিলায় লাল পতাকা টানিয়েছে উপজেলা প্রশাসন। 

রোববার সকালেঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে বসবাসকারী পরিবারের সদস্যদের জরুরিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এই লাল পাতাকা টানানো হয়।  

বিয়ানিবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম জানান, ভারী বৃষ্টিপাতে কারণে উপজেলার বিভিন্ন স্থানে টিলাধসের সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে পুরো উপজেলার টিলাবেষ্টিত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে ১০ জুন ভারী বৃষ্টিতে সিলেট শহরের মেজর টিলার চামেলিবাগে টিলা ধসে তিন জনের। ওই ঘটনায় মাটি ও ঘরের নিচে চাপা পড়ে আহত হন আরও আট জন। 

ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

স্থানীয়রা জানান, সেদিন ভোর থেকে সিলেটে ভারী বৃষ্টি শুরু হয়। এতে মেজর টিলা এলাকায় টিলা ধসে কয়েকটি ঘর ভেঙে পড়ে। 

একাত্তর/এসি
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর