সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:৩০ পিএম

সিলেটে সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় ও স্বজনদের দাবি, ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। তবে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজিবি জানিয়েছে, ভারতীয় সীমান্তে তাদের মরদেহ পড়ে আছে।

রোববার বিকেলে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন ও কাউছার আহমদ।

আহত ব্যক্তির নাম নবী হোসেন। তিনিও ওই গ্রামের বাসিন্দা।

সূত্র জানিয়েছে, রোববার কোনো এক সময় আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে মালামাল আনতে ভারতে প্রবেশ করেন। বিকেলে ভারতীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠী খাসিয়াদের গুলিতে আলী হুসেন ও কাউছার আহমদ নিহত হয়। 

কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান সাংবাদিকদের বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে ওই দুই জন নিহত হন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি এবং তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে। 

এদিকে বিজিবি জানায়, সীমান্তে দুই জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যায়। মরদেহগুলো সনাক্ত করতে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে কাজ চলছে। তবে এসব বিষয়ে পুলিশ বা বিজিবির কাছে কেউ অভিযোগ দেয়নি। মরদেহ এখনও সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে। 

একাত্তর/এসি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর