সুনামগঞ্জের চিকসায় গানবাজনা নিষিদ্ধ

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০১:০২ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে। ওই গ্রামে বিয়ে, জন্মদিন বা যে কোনো ধরনের অনুষ্ঠানে কেউ গানবাজনা করলে তাকে 'বিচার' করার ঘোষণা দেওয়া হয়েছে। 

শনিবার রাতে স্থানীয় মানুষদের উপস্থিতিতে চিকসা গ্রামের মাতব্বররা এ নিয়ম চালু করেন বলে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেছেন, এই নিয়ম কেউ না মানলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ওই গ্রামে বসবাসরত ২০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী। তবে তারা কী করবেন , সে বিষয়ে কিছু বলা হয়নি বলে জানান ইউপি সদস্য শফিকুল। 

চিকসা গ্রাম তাহিরপুর সদর ইউনিয়নের মধ্যে। ওই ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী বলেছেন, উচ্চ শব্দে গানবাজনা করা আইনগতভাবেও বাধ্যবাধকতা আছে। 

'চিকসা গ্রামের মাতব্বররা গানবাজনা নিষিদ্ধ করেছেন। এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা। এ বিষয়ে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়,' মন্তব্য করেন ইউপি চেয়ারম্যান।

মরমি কবি হাসন রাজার জন্ম সুনামগঞ্জে। তিনি বাংলাদেশে দর্শন চেতনার সঙ্গে সঙ্গীতের অসামান্য এক সংযোগ ঘটিয়েছেন।

আরবি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর