বাড়িতে ঢুকে জামায়াতের রোকন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম

হবিগঞ্জে বাড়িতে ঢুকে জামায়াতে ইসলামির রোকন সদস্য এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে অক্ষত রয়েছে তার সাত মাসের সন্তান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মিনারা খাতুন (৪০)। তিনি উপজেলা জামায়াতের রোকন এবং মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তার স্বামী আব্দুল আহাদ বাহুবল উপজেলা জামায়াতে ইসলামির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। 

আহাদ জানান, শুক্রবার সকালে উপজেলা পরিষদের একটি অনুষ্ঠানে যোগদানের জন্য বাড়ি থেকে বের হন। পরে তিনি দলীয় একটি সভায় যোগ দেন। সন্ধ্যা সাতটার দিকে বাড়িতে এসে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং ভেতরে অন্ধকার। লাইট জ্বালানোর পর তিনি তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে এবং তাদের সাত মাসের একটি শিশু পুত্র খাটের নিচে পড়ে থাকতে দেখেন। 

এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি হায়াতুন্নবী জানান, হত্যার কারণ জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে। 

একাত্তর/এসি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর