সুনামগঞ্জে হাওরে নৌকডুবে শিশুসহ নিখোঁজ দুই, উদ্ধার পাঁচ

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম

সুনামগঞ্জে একটি হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছ। এতে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন এক শিশুসহ দুই জন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকের জেলার ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৬০) । অপরজন কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)। 

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক জানান, সকালে উপজেলার কান্দাপাড়া থেকে একটি ছোট নৌকা সাত যাত্রী নিয়ে মহেশপুরের উদ্দেশে রওনা হয়। নৌকাটি দারাম হাওরে পৌঁছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে, নিখোঁজ থাকে দুই জন। 

তিনি জানান, নিখোঁজদের উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর