আট দফা দাবিতে মৌলভীবাজারে রেলপথ অবরোধ চলছে

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম

মৌলভীবাজারে সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। 

এদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে অবরোধের সমর্থন দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও একাত্মা প্রকাশ করেছেন। 

আন্দোলনকারীদের আট দফা দাবি হলো- 

  1. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা
  2. সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা
  3. সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা
  4. সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা
  5. কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো
  6. সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা
  7. সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন এবং
  8. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা।

অবরোধ চললেও সকাল সাড়ে আটটার পর সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে চলে গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ট্রেন আটকানোর খবর পাওয়া যায়নি। 

এদিকে, রাজধানীর মালিবাগ রেলগেটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীরা। তবে ট্রেন থামেনি। সেখান থেকে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া কর্মসূচি চলবে। পাশাপাশি প্রয়োজনে রেলভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা। 

একাত্তর/এসি
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর