এআই মডেলে আসবে দেশের পুরো সাপ্লাই চেইন: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, এর মাধ্যমে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় থাকবে, যা বাজার মনিটরিং প্রক্রিয়াকে সহজ করবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকারি সংস্থা টিসিবির কার্যক্রম আরও জোরদার করা হবে। বর্তমানে সরকার টিসিবিতে বছরে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দেয়। লক্ষ্য রয়েছে এই ভর্তুকি ধীরে ধীরে কমিয়ে আনার। তবে টিসিবির মাধ্যমে বাজারে হস্তক্ষেপ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালন করা হবে।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি বাংলাদেশ থেকে চিরতরে দূর করা হবে।

সিলেটের টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে প্রতিদিন সকালে এই ‘কৃষকের হাট’ বসবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের কৃষক ও শহরের সাধারণ ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এই বাজারের মূল লক্ষ্য।

নতুন এই সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক। তাদের মতে, কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়াই তারা সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাবেন। এতে একদিকে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারাও সাশ্রয়ী দামে সতেজ পণ্য কিনতে পারবেন।

একাত্তর/এসি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর