বজ্রপাতে ছয় মৃত্যু, পাঁচজনই সুনামগঞ্জে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

সুনামগঞ্জ ও নেত্রকোনায় আলাদা স্থানে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধান কাটা, ঘাস কাটা ও হাঁস চরাতে গিয়ে তারা বজ্রপাতের কবলে পড়েন। এর মধ্যে সুনামগঞ্জের চার উপজেলায় পাঁচজন এবং নেত্রকোনায় একজন মারা গেছেন।

শনিবার দুপুর ১২টা থেকে একটার মধ্যে জেলার ওপর দিয়ে প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, বজ্রাঘাতে ধর্মপাশায় এক কিশোরসহ দুইজন, তাহিরপুরে একজন, জামালগঞ্জে একজন ও দিরাইয়ে একজনের মৃত্যু হয়েছে।

জেলার জামালগঞ্জে পাগনার হাওরে ধান কাটার সময় চানপুর গ্রামের গজারিয়া হাটির মো. নূর জামাল (২২) নিহত হন। এ সময় তোফাজ্জল হোসেন (২২) নামের আরেকজন গুরুতর আহত হন।

তাহিরপুরে হাওরে হাঁস চরাতে গিয়ে জামলাবাজ গ্রামের আবুল কালাম (৩০) নামের এক খামারির মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

দিরাইয়ে কালিয়া কোটা হাওরে ধান কাটার সময় লিটন মিয়া (৩৮) নামের এক কৃষক নিহত হন। তিনি পেরুয়া আশনাবাজ গ্রামের বাসিন্দা।

ধর্মপাশায় হাওরে ধান কাটার সময় জয়শ্রী ইউনিয়নের রহমত উল্লাহ (১৩) নামের এক স্কুলছাত্র ও পাইকুর হাটি ইউনিয়নের হাবিবুর রহমান (২৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

অপরদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার মেষি হাওড়ে গরুর ঘাস কাটতে গিয়ে আলতু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

হাওরাঞ্চলে আকস্মিক এই বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আলাদা এসব দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর