বিজিবির অভিযানে ৪৬ স্বর্ণের বারসহ একজন আটক

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১২:৩১ এএম

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক হয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুরে আরিফুল ইসলাম (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রকিবুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্তকে আটকের পর তিনি স্বীকার না করলেও তার দেহ তল্লাশির সময় কোমরে পেঁচানো সাদা কাপড় দিয়ে তৈরি বেল্টের ভেতরে স্বর্ণগুলো পাওয়া যায়।

আরও পড়ুন: ভারতে পেঁয়াজ রপ্তানিতে শুল্কারোপের পর বেনাপোলে আমদানি বন্ধ

অভিযুক্তকে দর্শনায় থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।


একাত্তর/আরএ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম র-গোল্ড (অপরিশোধিত স্বর্ণ) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৫৩...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড...
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে...
ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত পথে যেন কোনো ‘অবৈধ বা বিতর্কিত ব্যক্তি’ বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে...
তৃতীয় সংসারেও বিচ্ছেদের পথে হাঁটলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর)  সামাজিক যোগাযোগমাধ্যমে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে বিপুল টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি।...
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে এ...
মাসব্যাপী মহান ‘বিজয়ের মাস’ উদ্‌যাপনের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই মহাসমাবেশের মধ্য দিয়েই দলটির বিজয়ের মাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর