২০ মার্চ থেকে ক্লাসে ফিরবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৬:৪৭ পিএম

করোনার কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে আগামী ২০ মার্চ থেকে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুধবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কয়েক মাস পরই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। এই দুই বছর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ভার্চুয়ালি পাঠদান দেওয়া হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ কমে আসায় গত বছরের সেপ্টেম্বরে সব শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক খোলা হয়নি। এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার চলতি বছরের জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। 

এখন সংক্রমণ আবার কমে যাওয়ায় ধীরে ধীরে সব ক্লাস খুলছে। সবশেষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস রুটিনে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস ২০ মার্চ থেকে শুরু করতে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের বিশেষ শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তামূলক শ্রেণি কার্যক্রমের মাধ্যমে তা পূরণ করতে বলা হয়েছে।


একাত্তর/এসএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন আর নেই।
২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী। প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং...
করোনায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর গেলো বছর সেপ্টেম্বর আবারও শুরু হয় শিক্ষা কার্যক্রম। বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের (বেডু) এক গবেষণায় জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে পাঠদানের নানা...
করোনা মহামারীর ধাক্কায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আনন্দ অল্প দিনের মধ্যেই মিলিয়ে যায় ওমিক্রনের বাড়-বাড়ন্তে।আবারও বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। তবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর