না ফেরার দেশে শিক্ষাবিদ ডালেম চন্দ্র বর্মন

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আশা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন আর নেই।

বুধবার সকাল ১১ টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তিনি আদিবাসীদের অধিকার আন্দোলনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কাপেং ফাউন্ডেশনের আদিবাসীদের মানবাধিকার রিপোর্টসহ বিভিন্ন প্রকাশনার সম্পাদনা ও গবেষণার সাথে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন।

ডালেম চন্দ্র বর্মণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ডালেম চন্দ্র বর্মণ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ডালেম চন্দ্র বর্মণ আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এএসএইউবি) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

একাত্তর/জো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
করোনার কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে আগামী ২০ মার্চ থেকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুধবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২০ মার্চ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৬ বছর আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে হলের টিভি কক্ষের ছাদ ধসে শিক্ষার্থী, কর্মচারী ও অতিথিসহ ৩৯ জনের মৃত্যু হয়। এরপর থেকে নিহতদের স্মরণে ঢাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর