২৬ এপ্রিলের আগেও বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৫:০১ পিএম

রমজানে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কথা থাকলেও একদিন পরেই সেটি পুনর্বিবেচনার করা হবে বলে একাত্তরকে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার জানা যাচ্ছে, ২৬ এপ্রিলের আগেও বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।

শুক্রবার (১ এপ্রিল) শিক্ষামন্ত্রী বলেন, আপাতত রমজানে ক্লাসের সময় কমানো হলো, পরে কতদিন খোলা থাকবে তা জানিয়ে দেয়া হবে। সেক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের মধ্যে রয়েছি। হয়তো একই সময়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করবো।

এর আগে বৃহস্পতিবার (৩১ মার্চ) এক আদেশে ক্লাসের সময় নির্ধারণ করে দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেখানে বলা হয় এক শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতি শিফটে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এবং দিবা শিফটে সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ক্লাস হবে।

image


এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক ৫টি ক্লাস এবং দুই শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন চারটি ক্লাস হবে।

আরও পড়ুন: রমজানে স্কুল-কলেজে ক্লাসের সময়সূচি প্রকাশ

প্রসঙ্গত, ২৮ মার্চ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পাঠদান অব্যাহত রাখার জন্য বলা হয়।


একাত্তর/আরএ

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য বিসিএস-এ টেক্সটাইল ক্যাডার চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর