ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, বিকেলের ভেতর ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৯:২৪ পিএম

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা কলেজের ছাত্রাবাসগুলো আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে দুপুরে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার থেকে ৫ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। অদ্য মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হল।”

সোমবার মধ্যরাত থেকে কয়েক দফা সংঘর্ষের পর সকাল থেকে আবারও সংঘর্ষে জড়িয়েছে নিউ মার্কেটের দোকান মালিক-কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত অর্ধশত লোক আহত হয়েছে।


একাত্তর/এসএ

একে অপরকে ফুল দিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতা করেছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্র প্রকাশ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে তফশিল ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা কলেজ ছাত্র সংসদ আন্দোলনের শিক্ষার্থীরা।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর