অনলাইনে প্রাথমিকে শিক্ষক বদলি শুরু আগস্টে

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০১:৫৪ পিএম

আগামী আগস্ট মাস থেকে অনলাইনের মাধ্যমে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সফটওয়্যারে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং কাজের সমাপ্তি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য জানান।

জাকির হোসেন জানান, আপাতত ঢাকাসহ দেশের ১১টি মহানগর এলাকায় শিক্ষক বদলি করা হবে না। এজন্য আলাদা নীতিমালা করা হবে।

এবার ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ মূলত উপজেলা ভিত্তিক। তারপরও নানা প্রয়োজনে বদলী করা হয়। তাই প্রয়োজনের অংশ হিসেবে অনলাইনে বদলী কার্যক্রমের চালু করা হলো। এই পদ্ধতির ফলে স্বচ্ছতা নিশ্চিত হবে। 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকের নিজস্ব কোড ও পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে প্রবেশ করতে হবে। বদলির জন্য নিজের তথ্য ও যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে। একজন শিক্ষক তিনটি বিদ্যালয় চয়েজ দিতে পারবেন। স্বামীর কর্মস্থল, সিনিয়রিটিসহ বিভিন্ন ক্যাটাগরিতে নম্বর নির্ধারণ করা হয়েছে। এর ভিত্তিতে স্কোরিং করে বদলির জন্য যোগ্যদের নির্বাচন করা হবে। একজন ব্যক্তি অন্যজনের জন্য আবেদন করতে পারবেন না।

জাকির হোসেন বলেন, আগামী মাস (আগস্ট) থেকে সারাদেশে বদলি কার্যক্রম শুরু হবে। উপজেলার মধ্যে শিক্ষক বদলি করা হবে। তবে আপাতত দেশের ১১টি মহানগরে শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ রাখা হবে। মহানগরে বদলির জন্য নতুন একটি প্ল্যাটর্ফম তৈরি করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই। শিক্ষক আবেদন করার পর প্রধান শিক্ষক সেটি উপজেলা পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন। কর্মকর্তারা শুধুমাত্র সম্মতি দিতে পারবেন। এজন্য তিন কার্যদিবস সময় পাবেন। এর মধ্যে সম্মতি দেওয়া না হলে সেটি অটোমেটিক পাস হয়ে যাবে। তবে সম্মতি না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

আরও পড়ুন: দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

অন্য এক প্রশ্নে তিনি বলেন, দ্বন্দ্বের কারণে প্রধান শিক্ষক কোনো সহকারী শিক্ষকের বদলির আবেদন অহেতুক বাতিল করলে এ বিষয়ে উপজেলা, জেলা বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যন্ত অভিযোগ জানানো যাবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী গাজীপুরের একজন শিক্ষককে বদলি করে পাইলটিং কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।


একাত্তর/এসি

অনেক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগসহ নানা অসংগতি সামলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
দেশের আটটি সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
চিকিৎসা, আইনশৃঙ্খলারক্ষা, গণমাধ্যমসহ জরুরি পেশায় টানা কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় যেমন অগ্রহণযোগ্য তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি গোষ্ঠীর দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন অনৈতিক কিনা সে...
এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর