কুবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২২ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের দুই দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীর সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।   

তদন্ত কমিটিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. শেখ মকসেদুর রহমানকে আহবায়ক ও  প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আওয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান এবং বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান। 

তদন্ত কমিটির সদস্য সচিব প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা বিভিন্ন ফুটেজ এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুত প্রতিবেদন পেশ করবো।

আরও পড়ুন: বছরের পর বছর বিস্বাদ খাবারই খাচ্ছে চবি শিক্ষার্থীরা

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল যেন না হয় সেজন্য আজই তদন্ত কমিটি করে দিয়েছি। এ কমিটি সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।


একাত্তর/এসি

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জুলাই আন্দোলনের দেয়ালচিত্রের (গ্রাফিতি) লেখা পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর