যশোর বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয় পত্র (সৃজনশীল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর এমসিকিউ এর সূচি পরে জানানো হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

তিনি জানান, রুটিন অনুযায়ী শনিবার (১৭ সেপ্টেম্বর) এই পরীক্ষা হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়। এ কারণে শুধুমাত্র এমসিকিউ অংশ স্থগিত করা হয়েছে। 

image


তিনি জানান, পরীক্ষা নিয়ে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় সে কারণেই এই সিদ্ধান্ত। আন্তঃ শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। 

আরও পড়ুন: আওয়ামী পুলিশরা রেহাই পাবে না: আমীর খসরু

তিনি আরও জানান, প্রশ্নপত্র বিতরণে এমন ত্রুটির জন্য কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোনো ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেট করেছে সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করা হবে। 


একাত্তর/এসি

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলাফলে সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটি কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর