কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা না মানায় ঢাকার মোহাম্মদপুরে বেসরকারি কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নীতিমালা অনুসরণ না করার পাশাপাশি ‘মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কলেজ পরিচালনায় অপারগতা স্বীকার করায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদন সংক্রান্ত জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের পর ২০২১-২২ শিক্ষাবর্ষে কলেজটিতে কোনো শিক্ষার্থী ভর্তি করা হয়নি। বর্তমানে এ কলেজে বিভিন্ন বর্ষে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

এ কলেজের শিক্ষার্থীরা গত অগাস্টে বিএমডিসি’র অনুমোদন না থাকা এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নেমেছিল।

শিক্ষার্থীদের ওই আন্দোলনের সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. একেএম আহসান হাবিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, কেয়ার মেডিক্যালের শিক্ষার্থীরা অন্য কলেজে ‘মাইগ্রেট’ করতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগেও কলেজটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা মেনে না চলায় ২০১৭ সালের সেপ্টেম্বরে কলেজটির একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল যা নিয়ে পরে কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতে গিয়েছিল।

কেয়ার মেডিক্যাল কলেজ বন্ধের আদেশের অনুলিপিটি বুধবারই কেয়ার মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা না মানায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে কেয়ার মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখা হয়। তবে উচ্চ আদালতে রিট করে কলেজের কার্যক্রম পরিচালনা করে আসছিল কলেজ কর্তৃপক্ষ। এই রিট পিটিশনটি গত ২৭ জুলাই প্রত্যাহার করা হয়েছে।

অপরদিকে, অনুমোদন স্থগিতাদেশের পর গত পাঁচ বছরে কর্তৃপক্ষ কলেজটির মানোন্নয়ন করতে পারেনি। একাডেমিক কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে কেয়ার মেডিক্যাল কলেজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে অনুমোদন পায়। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মন্ত্রণালয় থেকে অনুমোদন নবায়ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি মেডিক্যাল কলেজটি। তবে বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১ এর বাস্তবায়নের শর্ত পূরণ না হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কেয়ার মেডিক্যাল কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে কলেজ কর্তৃপক্ষ হাই কোর্টে রিট আবেদন করে। এতে সাময়িক বন্ধের উপর স্থগিতাদেশ দেয়। এর ভিত্তিতে ২০১৭-১৮ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়। এইসব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন পেয়ে এমবিবিএস কোর্সে পড়াশুনা করছেন। কিন্তু বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক রেজিস্ট্রেশন না পাওয়া ও তালিকাভুক্ত না হওয়ায় শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারছেন না।


একাত্তর/জো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
ছাত্র রাজনীতি বন্ধ হলে মৌলবাদের উত্থান হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্টজনরা। তাই, অপরাজনীতি বন্ধ করে সুস্থ রাজনীতির ধারা ফেরাতে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান তারা। রাজধানীর বনানীতে, এডিটরস...
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা ১৬ জুন শুরু হবে। সব ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ ২ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত...
কাগজ তৈরির মূল কাঁচামাল পাল্প সঙ্কটে এবার বইয়ের মান শতভাগ ঠিক রাখা যায়নি বলে স্বীকার করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।তিনি বলেন, বিকল্প না থাকায় বইয়ের মানে ছাড় দিতে হয়েছে। শতভাগ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর