স্কুলে ভর্তির লটারিতে এক শিক্ষার্থীর নাম পাঁচবার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:২২ পিএম

গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারিতে এক শিক্ষার্থীর নাম পাঁচবার ওঠার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সূত্র জানায়, সরকারি ওই স্কুলে নতুন বছরে ভর্তির জন্য লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করে প্রভাতী শাখা ও দিবা শাখায়  ১৭৪ জন করে ছাত্রের মেধা তালিকা টানানো হয়েছে।

ওই তালিকায় স্কুলের দিবা শাখার প্রধান শিক্ষক আক্তার হোসেন, প্রভাতী শাখার প্রধান শিক্ষক এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল কবিরের সই রয়েছে। 

এতে দুটি শাখার ফলাফলে দেখা গেছে, এক শিক্ষার্থীর নামই আছে পাঁচবার আরেক শিক্ষার্থীর নাম আছে দুইবার। শিক্ষার্থী আব্দুল্লাহ সাইমুম এহসান এর নাম উঠেছে পাঁচবার। আর দুইবার আছে আজিজ রায়হান তাসিনের নাম। এমন তালিকা দেখে ফলাফল নিতে আসা অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে তরুণকে কুপিয়ে হত্যা

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল কবির জানান, ভর্তির জন্য ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে লটারি হয়েছে। সফটওয়্যার বা কারিগরি ত্রুটির কারণে হয়তো একজন শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে। 

তিনি বলেন, স্কুলের ভর্তি কমিটির সদস্য সচিব ওই স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে তালিকাটি পেয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে তিনি তাতে সই করেছেন। নামগুলো হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি। এতে কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে সে বিষয়ে পরবর্তীতে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।


একাত্তর/এসজে
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি ফল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে...
২০২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে তিন লাখের বেশি শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে এক লাখ ৩৯...
দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধের পর এবার মাধ্যমিকেও বন্ধের ঘোষণা এলো।বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর