এমপিওভুক্ত হলো আরও ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৮:৩১ পিএম

নতুন করে আরও ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। 

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটি ডিগ্রি কলেজ, ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ, ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৩৩টি মাদ্রাসা, ১৭টি এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭টি এইচএসসি বিএমটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

আরও পড়ুন: নতুন মুদ্রানীতি ঘোষণা রোববার

এর আগে গত বছরের ৬ জুলাই ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তখন আবেদন করলেও অনেকগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তার আগে ২০১৯ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা করেছিল সরকার।

সেবার যেসব প্রতিষ্ঠান বাদ গিয়েছিল, তাদের আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল। তারই ভিত্তিতে এখন নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলো।


একাত্তর/এসজে


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে নিবার্হী কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকাসহ চার জেলা বাদে দেশের ৬০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে...
চিকিৎসা, আইনশৃঙ্খলারক্ষা, গণমাধ্যমসহ জরুরি পেশায় টানা কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় যেমন অগ্রহণযোগ্য তেমনই শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটি গোষ্ঠীর দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন অনৈতিক কিনা সে...
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান গ্রীষ্মের ছুটি কমিয়ে ২৬ জুন থেকে স্কুল-মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত থাকার কথা ছিলো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর