সাত দফা দাবিতে আমরণ অনশনে রাবির আট শিক্ষার্থী

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৮:৩৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী। 

রোববার (১২ মার্চ) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অনশন করছেন তারা।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, সোহাইব খান ও ফয়সাল আহমেদ, দর্শন বিভাগের শাহাদাৎ হোসেন ও রাবেয়া মুহিব, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের রিমি আক্তার ও রাবিয়া জান্নাত রাইসা এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাত হাওলাদার। 

শিক্ষার্থীদের দাবিসমূহ- 

১. অনতিবিলম্বে প্রক্টর অপসারণ।

২. সকল সাধারণ শিক্ষার্থীকে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইডি কার্ড ব্যাতীত প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

৩. হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে। 

৪. সাধারণ শিক্ষার্থীদের ওপরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার।

৫. বিনোদপুর এলাকায় শতভাগ নিরাপত্তার নিশ্চিতকরণ।

৬. দ্রুত শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ।

৭. আহতদের সকল চিকিৎসার ব্যায়ভার নিয়ে হবে।

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা নিয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী।


একাত্তর/আরবিএস  

সমালোচনার মুখে পরিবর্তন করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ।
কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন ও ৯টি হলে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু হলের জানালাও খুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকটি হল বসবাসেরও উপযোগী নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি নির্মাণাধীন আবাসিক হলের ছাদ ধসে পড়ে তিনজন আহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনার একদিন পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে রাবি কর্তৃপক্ষ। রোববার (১২ মার্চ) রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর