রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে তিনজন আহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৩৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি নির্মাণাধীন আবাসিক হলের ছাদ ধসে পড়ে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাবির নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান হলের ১০ তালা ভবনের পাশে আরেকটি অংশের একতলা ছাদ ধসে পড়লে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তালা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এআর
বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
সমালোচনার মুখে পরিবর্তন করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ।
কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন ও ৯টি হলে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু হলের জানালাও খুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকটি হল বসবাসেরও উপযোগী নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী। রোববার (১২ মার্চ) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর