চুয়েটে জাতীয় পর্যায়ের রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব। ২৮ ও ২৯ জুলাই দুই দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আরএমএ)। 

আয়োজকদের দাবি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশের অন্যতম বড় এবং প্রবীণ এ সংগঠনটি। আর এ উৎসব হতে যাচ্ছে এ যাবতকালের মধ্যে চট্টগ্রামে আয়োজিত সবচেয়ে বড় রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব।

তারা জানায়, উৎসবে থাকছে বিভিন্ন পর্যায়ের আটটি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীদের জন্য থাকছে- রোবো-সকার, মেজ সলভার এবং রোবো-রেস প্রতিযোগিতা। 

এছাড়াও স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রোজেক্ট শো-কেসিং, পদার্থ-রসায়ন-গণিত বিষয়ের উপর বিজ্ঞান ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী রচনা প্রতিযোগিতা এবং ডিজিটাল পোস্টার প্রেজেন্টেশন। এছাড়াও থাকছে সমসাময়িক বিজ্ঞান ও রোবোটিক্স জগতের অগ্রগতির উপর বিভিন্ন সেমিনার।

‘এক্সপেডিশাস ২০২৩’ শীর্ষক এই আয়োজনের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সদ্য অবসরে যাওয়া চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। 

এছাড়াও সাংগঠনিক উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। অর্থ উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। 

এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউনিপোলার অটোমেশনস টেকনোলজি লিমিটেড। টিভি পার্টনার হিসেবে থাকছে একাত্তর টেলিভিশন, স্ন্যাকস ও হট বেভারেজ পার্টনার হিসেবে ইস্পাহানীসহ আরও বিভিন্ন সেগমেন্টের পার্টনাররা। 

এই আয়োজনে সারাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় এবং ৬৫টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। 

রোবো মেকাট্রনিক্স অ্যাাসোসিয়েশনের আশা, এই উৎসবের মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স ও বিজ্ঞান চর্চার এক নতুন দিগন্তের সূচনা হবে। শিক্ষার্থীদের রোবোটিক্স ও বিজ্ঞান চর্চায় আরো উদ্বুদ্ধ করতে এই আয়োজনে বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কারসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারী সকলের জন্যই থাকছে অনুপ্রেরণামূলক পুরস্কারের ব্যবস্থা।


একাত্তর/এসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। 
অনির্দিষ্ট কালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সিদ্ধান্তের প্রতিবাদে বাসে একটি বাসে আগুন দিয়েছে শিক্ষার্থীরা।
সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার পর ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর