চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫০ পিএম

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার পর ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আদেশের পাশাপাশি শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যেই হল ছাড়ারও নির্দেশ দিয়েছে। গত চারদিনে বারবার আলোচনার পরও চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফেরাতে ব্যর্থ হয়েই মূলত ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

গত সোমবার বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের চাপায় নিহত হন মোটর সাইকেল আরোহী চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন।

দুর্ঘটনায় আহত হন জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী। তিনি একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ছাত্র মৃত্যুর ঘটনায় ঘাতক চালককে রাঙ্গুনিয়া থেকে আটক করেছে পুলিশ।

দুই ছাত্র নিহত ও একজনের আহতের ঘটনায় সোমবার রাতেই চুয়েট শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে নানা কর্মসূচি পালনে কাপ্তাই এর সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ। বুধবারও একই কর্মসূচি চালিয়ে যায় তারা।

বৃহস্পতিবারও সকাল থেকেই চতুর্থ দিনের দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ মুরু করে চুয়েট শিক্ষার্থীরা। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধসহ ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা। অবরোধ করায় সড়কে চলাচলকারী যাত্রীরা পড়েন দুর্ভোগে। 

আরবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। 
কোটা আন্দোলনকারীদের সহিংসতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
শিক্ষক সমিতির আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর