রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:২৩ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে চলবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা।  

‘সি’ ইউনিটে এক হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু৷ সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছু।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ আসন সংখ্যা চার হাজার ৪৩৮টি। এ আসনের বিপরীতে ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। 'এ' ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি ও 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি আবেদন জমা পড়েছে। 

এ বছর একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ টি। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১টি। 

আগামীকাল বুধবার কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বৃহস্পতিবার ব্যবসায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে রাবির এবারের ভর্তি পরীক্ষা।

এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরবিএস
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ফিফটি লেট পোবেডি-তে চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নিচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)। 
শিক্ষাব্যবস্থায় বড়ো ধরনের পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষাকেন্দ্র নয়, এখন থেকে শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। একই...
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার ঘোষণা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর