ঢাকার ২০ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে এ তালিকা চাওয়া হয়েছে। এ বিষয়ে নির্ধারিত ছক অনুযায়ী তালিকা পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ–সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৭ নভেম্বরের একটি পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে।

একাত্তর/কেআই
২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর...
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
ডিসেম্বরকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে কঠোর...
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। সিরিজটি দেশটিতে প্রচার না করতে নেটফ্লিক্সকে বলেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই...
মূল্যস্ফীতির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। 
সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করে প্রতারণার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর