বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্সি, ভাঙছে তৃতীয় সংসার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

তৃতীয় সংসারেও বিচ্ছেদের পথে হাঁটলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর)  সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বিচ্ছেদের কথা জানান।

পোস্টে ন্যান্সি লিখেছেন, মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরের পর বছর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদের খবর জানিয়ে ন্যান্সি আরও লিখেছেন, যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি—আমাদের সিদ্ধান্তকে বুঝবেন, সম্মান করবেন এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখবেন।

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ন্যান্সি। তিনি বলেন, জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।

এটি ন্যান্সির ব্যক্তিগত জীবনে তৃতীয় বিচ্ছেদের ঘটনা। তিনি ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন । ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে রোদেলা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে ভেঙ্গে যায় তাদের দ্বিতীয় সংসার। এ সংসারেও তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।

দ্বিতীয় বিচ্ছেদের পর একই বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

একাত্তর/কেএম
সৌন্দর্য প্রতিযোগিতার চিরাচরিত ছক ভেঙে দিয়ে মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার  রাতে নিজ দেশের মাটি সান জুয়ানের হোসে মিগুয়েল...
বলিউডের আধুনিক তারকাদের রূপকথা আর গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা আসল আতঙ্ক এবার প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী কৃতি স্যানন। এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর মঞ্চে 'দ্য মেকিং অব আ মডার্ন স্টার' শীর্ষক...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
ডিসেম্বরকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে কঠোর...
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। সিরিজটি দেশটিতে প্রচার না করতে নেটফ্লিক্সকে বলেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই...
মূল্যস্ফীতির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। 
সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করে প্রতারণার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর