চুরির উদ্দেশ্যে বাড়ির ছাদে, দেখে ফেলায় চার খুন

আদালতে অভিযোগপত্র জমা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে বিপুল টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয় এবং পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।


পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে মিলেছে।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল এবং তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য জেনেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।

সনাতন চক্রবর্তী জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন এবং তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর আগে সিদ্ধার্থ ও মুগ্ধ পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন; ওই সময় তাঁরা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁদের দেখে ফেলেন। তখন তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়।

পরে শব্দ শুনে ছাদে আসা স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তীকেও হত্যা করেন দুই আসামি; এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামীকে হত্যার সময় ধস্তাধস্তি হয় এবং পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও প্রায় ১৫ হাজার নগদ টাকা নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাঁদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল; খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা থাকলেও তদন্তে দেখা গেছে তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন, যা সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে এবং হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।

মামলার তদন্ত শেষে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি; প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন হলে বিচার কার্যক্রম শুরু হবে। গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং পরদিন গোপীনাথ চক্রবর্তী হত্যা মামলা করেন; প্রথমে কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে দায়িত্ব নেয় মহানগর ডিবি পুলিশ।

 

একাত্তর/এআরএস
নেত্রকোনায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা আমির ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলামিনকে (৩৬) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। সোমবার রাত ১১টা ১৫ মিনিটের...
সামান্য বাসভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এক চরম নৃশংসতার সাক্ষী হলো রংপুরের তারাগঞ্জ। দূরপাল্লার একটি চলন্ত নৈশকোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের...
জনগণের বিপক্ষে গিয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের মাধ্যমে দেশের জনগণ তা বুঝিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ কমপক্ষে ১৪ জন...
ডিসেম্বরকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিহত করতে কঠোর...
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। সিরিজটি দেশটিতে প্রচার না করতে নেটফ্লিক্সকে বলেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই...
মূল্যস্ফীতির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। 
সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করে প্রতারণার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর